দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার, উত্তর তেমোহনী ও দক্ষিণ তেমোহনী সড়কে বিভিন্ন ফলের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিচালিত অভিযানে ট্রেড লাইসেন্স না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, বেশি ওজনের ঠোঙা ব্যবহার এবং শিশু খাদ্য বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানগুলোকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অভিযানে এলপিজি গ্যাস বিক্রির খুচরা দোকানগুলোও তদারকি করা হয়। ব্যবসায়ীদের নিয়ম মেনে পণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও জান্নাতুল ছিদ্দিকা। এ সময় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজারে ভোক্তা অধিকার নিশ্চিত ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই